শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ মে, ২০২৩
টাঙ্গাইলে নাগরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাগরপুর বাজার এজেন্ট শাখা কর্তৃক আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ-আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক এই স্লোগানে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানগনের শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার (২১ শে মে ২০২৩) দুপুরে  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাগরপুর বাজার এজেন্ট শাখার সভা কক্ষে  এই প্রশিক্ষণ কর্মশালায় মে.জে.মাহমুদুল হাসান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলহাজ মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড টাংগাইল শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো.মাসুদ হাকিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ যোনাল শাখার এসপিও মো.সারোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাগরপুর এজেন্ট শাখার ইনচার্জ ও প্রোপাইটর মো.শাহিন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী মো.হারুন অর রশিদ,মো.শহিদুল ইসলাম ও সাংবাদিক ডা.এম.এ.মান্নান প্রমূখ

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।