শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ মে, ২০২৩
মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও পানি উন্নয়ন বোর্ডের আবসার প্রাপ্ত কর্মচারী খেলাফত হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।গতকাল শনিবার রাত ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সালেহিয়া মাদরাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর তিনটার সময় রুহিয়া কর্ণফুলী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের কলোনিতে গার্ড অব অর্নার দেয়া হয়।এ সময় ঠাকুরগাঁও সদরের সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম ও রুহিয়া থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক আকবর আলী বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনকে রাষ্ট্রীয় সালাম দেন।
খেলাফত হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার ভোর সাড়ে ৫টায় রুহিয়া কর্ণফুলী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড কলোনিতে  মৃত্যুবরণ করেন (ইন্না—-রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে। দীর্ঘ সময় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যায়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।