শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সীমান্ত প্রেসক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মে, ২০২৩
“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের আয়োজনে হয়ে গেল স্কুল পড়ুয়া ও অবহেলিত কিশোর-কিশোরীদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা। 
 
শনিবার (২০মে) বিকাল ৪টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশন মাঠে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
এসময় স্কুল পড়ুয়া ও অবহেলিত কিশোর-কিশোরীরা ব্যাপক আনন্দ ভাগাভাগি করে খেলায় অংশগ্রহণ করেন। চার দলীয় ও চার ওভারের মিনি ক্রীকেট টুর্ণামেন্টের খেলা শেষে বিজয়ী দলকে চাম্পিয়ন ট্রফি সহ প্রতিটি খেলোয়াড়কে মেডেল ও পুরস্কৃত করেন আয়োজকরা। 
 
অভিনব এই খেলায় স্পন্সর করেন ডাবলু এন্ড ডাবলু বিডি এন্টারপ্রাইজ (সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক)।
 
সীমান্ত প্রেস ক্লাব বেনাপোল এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আয়ুব হোসেন পক্ষী, সহ সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ইসলাম, অর্থ সম্পাদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান হোসেন রাসেল, সহ প্রচার সম্পাদক সাগর হোসেন।
 
স্কুল পড়ুয়া ও অবহেলিত কিশোর-কিশোরীদের অভিনব এই ক্রীড়া প্রতিযোগিতাকে ইতোমধ্যে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। 
 
শিশু কিশোরদের অনেক অভিভাবক জানান কিশোর-কিশোরীদের মেধা বিকাশ ও তাদের বেড়ে ওঠার জন্য খেলাধুলার বিকল্প নাই। ধীরে ধীরে খেলা করার উপযোগী মাঠ গুলো সভ্যতার যাতাকলে বিলীন হয়ে গেছে। আজ সীমান্ত প্রেস ক্লাব যে আয়োজন করেছে আশা করছি এভাবে অনেকেই এগিয়ে আসবে।
 
পাশাপাশি খেলায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা আবেগাপ্লুত হয়ে এমন খেলা চালিয়ে যেতে পারে সে আহবান জানান সীমান্ত প্রেস ক্লাব বেনাপোল এর সভাপতি সহ সকল মিডিয়াকর্মীর কাছে। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।