শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার বল্লীতে অবৈধভাবে  মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন, সদর থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মে, ২০২৩
সাতক্ষীরায় অবৈধ পন্থায় দলবদ্ধ হয়ে একটি মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন করার অভিযোগ উঠেছে।  জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের সম্বলডাঙ্গা গ্রামে ত্রিশ একর জমির একটি মৎস্য ঘের আছে। উক্ত মৎস্য ঘেরটি ৩০ জন ব্যক্তি মিলেমিশে দীর্ঘ ১৭ বছর যাবতকাল পরিচালনা করে আসছেন। পরিচালনা করার একপর্যায় গত ইংরেজি ১৭-০৫-২৩ তারিখ ভোর আনুমানিক ০৭ ঘটিকার সময় পশ্চিম নব্বই বিঘা নামে পরিচিত মৎস্য ঘেরের হবিবর রহমান(৫৫) এর নেতৃত্বে লোকজন নিয়ে মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে। এ সময় প্রায় ৫০ লক্ষ টাকার মাছ থাকা ঘেরটির রক্ষিত বেড়িবাঁধ অবৈধভাবে জোরপূর্বক হবিবর রহমান এর নির্দেশে তার সঙ্গে থাকা লোকজন কেটে দেয় বলে অভিযোগ তোলেন আশরাফ হোসেন মন্টু  সহ প্রত্যক্ষদর্শীরা। তারা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ৩০ জন মিলে নব্বই বিঘা জমিতে সুষ্ঠু ভাবে মৎস্য ঘেরে গলদা চিংড়ি, বিভিন্ন প্রজাতির  সাদা মাছ সহ ধান চাষ করে আসছি। একপর্যায় বলা নেই কওয়া নেই হটাৎ সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের মৃত তোফাজ উদ্দীন শেখ এর ছেলে হবিবর রহমান পেশিশক্তি বলে মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন করেছেন। তারা আরও জানান, পশ্চিম নব্বই বিঘা নামে পরিচিত মৎস্য ঘেরটির লিজ ডিডের মেয়াদ এখনও ০৪ বছর মেয়াদ আছে। অথচ কোন রকম আলোচনা ছাড়াই খামখেয়ালি ভাবে গায়ের জোরে ঘেরের বেড়িবাঁধ লোকজন নিয়ে  হাতে কোদালে কর্তন করেন যা সম্পুর্ন ভাবে বে-আইনি কার্যক্রম। ভুক্তভোগী আশরাফ হোসেন আরও জানান, সুষ্ঠু ভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসার ১৭ বছর পর আমাকে ঘের থেকে বিতাড়িত করার পায়তারায় লিপ্ত হয়ে মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দিয়েছে হবিবর রহমান সহ তার লোকজন।   এদিকে সরেজমিনে গত ২০-০৫-২৩ তারিখ সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের সম্বলডাঙ্গা গ্রামের পশ্চিম নব্বই বিঘা মৎস্য ঘের পরিদর্শন করে বেড়িবাঁধ কর্তন করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয় হবিবর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ ১৭/১৮ বছর যাবত আমরা সবাই মিলে নব্বই বিঘা মৎস্য ঘের পরিচালনা করে আসিতেছি। তিনি আরও বলেন, ঘেরের ৩০ জন ভাগীদারদের উপস্তিতিতে বসা মিটিংয়ে আমি ঘেরের হিসাব খাতা আশরাফ হোসেন মন্টুর কাছ থেকে নিয়ে অন্য জনকে খাতা রাখার দায়িত্ব দেওয়ার প্রস্তাব রাখি। কিন্ত হিসাব খাতা অন্য জনকে দায়িত্ব না দেওয়ায় আমি মৎস্য ঘেরের বেড়িবাঁধ কর্তন করেছি বলে তিনি স্বীকার করেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আশরাফ হোসেন মন্টু বাদী হয়ে গত ইংরেজি ২০/০৫/২৩ তারিখ হবিবর রহমান এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।