শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ঢেউটিন ও অর্থ বিতরন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মে, ২০২৩
ধুবড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বলরামপুর বাদে কাকনা নদী ভাঙ্গন রোধকল্পে জিও ব্যাগ ফেলা পরিদর্শন ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নদীভাঙ্গনের ১শত পরিবারকে ৩০ কেজি চাল ও ৩৫ জনকে এক ব্যান্ডিল ঢেউটিনসহ নগদ অর্থ বিতরন করা হয়। ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোকছেদুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শিহাব উদ্দিন মাষ্টার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শেখ সামছুল হক, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান শাকিল, জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জল মোল্লা, যুবলীগের দায়িদত্ব প্রাপ্ত আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ। বিতরণ শেষে যমুনা ভাঙ্গন পরিদর্শন ও জিও ব্যাগ ফেলার খোঁজখবর নেন এমপি টিটু।
 অপর দিকে নাগরপুর উপজেলাধীন মামুদনগর ইউপিসি (কালি মন্দির)- জাঙ্গালিয়া বাজার (শহিদ নাসির উদ্দিন বীর প্রতীক) ও মামুদনগর বাজার ইউজেডআর-রঙ্গিনাবাড়ী ইউজেডআর সড়ক কাজের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।