শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের গবেষণা ও মূল্যায়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মে, ২০২৩
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ব্যবস্থাপনায় ২০ মে ২০২৩ জেলার জুবিলী উচ্চ বিদ্যালয়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্টিত হয়।
সকালে ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রশীদ। দিনাজপুর জেলা স্কাউটসের কমিশনার মোঃ মাতলুবুল মামুন এর সভাপতিত্বে এসময় স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ লোকমান হাকিম, দিনাজপুর  আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, জেলা স্কাউটস সম্পাদক মোঃ আনিসুজ্জামান মিলন প্রমুখ।
ওয়ার্কশপে স্কাউটিংয়ে গবেষণা মূল্যায়নের প্রয়োজনীয়তা, জেলা-উপজেলার সহকারী স্কাউট কমিশনার, কাব লিডার ও স্কাউট লিডারদের নিয়োগ ও কার্যপরিধি, বেসিক কোর্স পরবর্তি দল গঠনের কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা ও সুপারিশমালা প্রণয়ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছেলেমেয়েকে স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণদান বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণে ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।  এতে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ স্কাউটসের উপ প্রকল্প পরিচালক কাব স্কাউটিং মোঃ মামুনুর রশীদ ও দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ বিভিন্ন সেশন উপস্থাপন করেন। দিনব্যাপী আয়োজিত ওয়ার্কশপে স্টাফসহ বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬০ জন স্কাউটার অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।