শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল থানায় নবাগত অফিসার ইনচার্জের সাংবাদিকদের সাথে মত বিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় নব যোগদানকারী অফিসার ইনচার্জ মুক্তিযোদ্ধার সন্তান রাশেদুজ্জামান রাশেদ শুক্রবার সন্ধ্যায় মডেল থানা ভবনে নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভার আয়োজন করেন। সিনিয়র সাংবাদিক ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নান্দাইল থানার আইন শৃংঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে মাদক, গরু চুরি, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, গ্রামীন জুয়া, যুব/ছাত্রদের বেপড়ুয়া মোটর সাইকেল চালানো বন্ধ করণ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ যথাক্রমে এডভোকেট হাবিবুর রহমান ফকির, হান্নান মাহমুদ, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, আলম ফরাজী, আহসান কাদের মাহমুদ, সাওয়ার জাহান রাজিব, জহিরুল ইসলাম লিটন, শামছুজ্জামান বাবুল, তৌফিক আহম্মেদ মবিন, সাইদুর রহমান প্রমুখ আলোচনায় অংশ গ্রহন করেন। মতবিনিময় সভায় নবযোগদান কারী অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ তার কর্মকালীন সময়ে নান্দাইলের আইন শৃংঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের নিকট কোথাও কোন সমস্যা মনে হলে আমাকে সরাসরি জানাবেন। আমি সমস্যা সমাধানের চেষ্ঠা করব। তিনি নান্দাইল মডেল থানাকে দালাল মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।