শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ মে, ২০২৩

দিনাজপুরের নবাবগঞ্জে  ১৯মে ২০২৩ খ্রি: নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ (পাঁচ)টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।গত তারিখ ১৬/০৫/২০২৩ খ্রি: সময় অনুমান ১১.১৫ ঘটিকায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে ওষুধ কোম্পানির প্রতিনিধি জনৈক মোঃ ইবনে মাসুদ (৪৩) এর  একটি ডিসকভার ১০০ সিসি কাল সাদা রঙের মোটরসাইকেল হারিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে নবাবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি চুরির মামলা হয়। উক্ত মামলায় তারিখ ১৬/০৫/২০২৩ খ্রি: হতে ১৭/০৫/২০২৩ খ্রি: ভোর পর্যন্ত এস আই বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার এএসআই মিনহাজুল হক অফিসার ফোর্সের সহযোগিতায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকা হতে চুরি হওয়া Discover-100cc মোটরসাইকেল উদ্ধার সহ উক্ত চুরির সাথে সংশ্লিষ্ট ৪ (চার)জন আসামীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের মধ্যে ১(এক)জন বিজ্ঞ কোর্টে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে এসআই বিভূতিভূষণ ব্রতী রায় সঙ্গীয় এএসআই মিনহাজুল হক সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অদ্য তারিখ ১৮/০৫/২০২৩ খ্রি: হতে ১৯/০৫/২০২৩ খ্রি : ভোর পর্যন্ত অভিযান চালিয়ে  দিনাজপুর জেলার কাহারোল থানাধীন কুশট গ্রামস্থ মৃত রাজেন্দ্রনাথ রায় এর ছেলে শ্রী গোবিন্দ চন্দ্র রায়ের বসত বাড়ি হতে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন। গোবিন্দ চন্দ্র রায় পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। জব্দকৃত মোটরসাইকেল গুলোর মধ্যে Discover-135cc, color-black blue=২ টি,Discover-125cc, color-black-red =১ টি,Discover-110cc, color-black red=১টি, Bajaj CT 100cc, color white-red=১ টি। স্থানীয়ভাবে জানা যায় গোবিন্দ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় করে আসছে। তিনি আন্তঃজেলা মোটরসাইকেল চোরদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকা হতে চোরাই মোটরসাইকেলগুলো সংগ্রহ করে ভুয়া কাগজপত্র, নম্বর প্লেট তৈরি করে চোরাই মোটরসাইকেল বিক্রয় করে। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো  বর্তমানে নবাবগঞ্জ থানা হেফাজতে আছে। নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ দলটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করার জন্য চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। জব্দকৃত মোটরসাইকেল গুলো বিধি মোতাবেক প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।