শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলের হাবলাতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলের হাবলা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সুশীলনের সহযোগিতায় হাবলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.আব্দুল্লাহ আল আরিফ, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, কর্মশালা উদ্ভোদ্ধ করন বক্তব্য অনুষ্ঠান সঞ্চালনা করেন ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট ও সুশীলনের টাঙ্গাইলের ম্যানেজার মো. মোছা বিশ্বাস।   স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্যরা এ কর্মশালায় অংশ গ্রহন করেন। এসএসকে’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
সরকারি খরচে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌছে দেওয়া ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র মানুষে সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পাইলট প্রকল্প হিসাবে এ কর্মসুচি চালু করা হয়েছে।  সুশীলন নামের এনজিও সংস্থা এ কর্মসুচী বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।