শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাউদাম্পটনে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার (১৭ মে, ২০২৩) সাউদাম্পটন আওয়ামীলীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুঠিত হয়েছে।
সাউদাম্পটন আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে ও সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা ও ল কলেজ ছাত্র সংসদের এজিএস মোঃ কোহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বানিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম। আরো বক্তব্য রাখেন, ছালিক মিয়া, পাভেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার সুরক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।