শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বোর ধান চাল সংগ্রহ অভিযানের উদ্ভোধন করেন এমপি তুহিন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি বোর মৌসুমে ধান চাল অভিযান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষে নান্দাইল উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ দিলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, সাংবাদিক আলম ফরাজী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল সহ উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বোর মৌসুমে নান্দাইল উপজেলায় ১২শত টাকা মন দরে ১৮শত ৩ মে.টন ধান, ৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ২শত ২৬ মে. টন বোর চাল ৫জন মিল মালিকের মাধ্যমে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট ২০২৩ পর্যন্ত এই অভিযান চলবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।