শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে কাশিল ও কাঞ্চনপুর ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ মে, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি খরচে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌছে দেওয়া ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র মানুষে সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পাইলট প্রকল্প হিসাবে এ কর্মসুচি চালু করা হয়েছে।  সুশীলন নামের এনজিও সংস্থা এ কর্মসুচী বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
বুধবার (১৭মে) সুশীলনের সহযোগিতায়  উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রমজান আলী  মো.রমজান আলী  মো.রমজান আলী মিয়া। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল আরিফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সুশীলনের ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. মোছা বিশ্বাসসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
এ দিকে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত কর্মশালায় ইউপি সদস্য সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল আরিফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সুশীলনের ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. মোছা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
 স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র উপজেলার কো-অর্ডিনেটর মাসুদ রানাসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।