পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় লিচুর বিচি আটকে রায়হান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যূ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা কোটগজ গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায়হানের মা শেফালী তাকে লিচু খাওয়ার জন্য দিলে রায়হান লিচু মুখে দেয়। কিন্তু লিচুটি খেতে খেতে এর বিচিটিও গিলে ফেলার চেষ্টা করে রায়হান। এ সময় গলায় বিচি আটকে গেলে স্বজনরা দ্রুত তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি