শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

তিতাসের সুপারিশে জনগণ বিক্ষুদ্ধ : নতুনধারা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ মে, ২০২৩

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৭ মে প্রেরিত এক বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, যুগ্ম মহাসচিব মনির জামান উল্লেখ করেন, তিতাসের গণবিরোধী সুপারিশে সরকার খুশি হলেও জনগণ বিক্ষুদ্ধ। ছাত্র-যুব-জনতা তিতাসের চেয়ারম্যানসহ এই প্রস্তাব প্রদানকারীদের প্রত্যাহারের দাবি জানাচ্ছে। একই সাথে তিতাস ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কে তেলবাজ গণবিরোধী-দুর্নীতিবাজ আমলাদের কালো হাত থেকে মুক্ত করারও আহবান জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য অতিতের সকল চেয়ারম্যান-এমডির চেয়ে বর্তমানরা আরো বেশি সাধারণ জনতাবিরোধী। তিনি কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী-জ¦ালানি প্রতিমন্ত্রীর নেক নজর পাওয়ার  আশায় গণবিরোধী এই সুপারিশ করেছেন। গ্যাসের দাম ১ টাকাও বাড়ানো যাবে না। যদি দেশের মানুষের স্বার্থবিরোধী এই সিদ্ধান্তের পক্ষে কোন মন্ত্রী-এমপি-সচিব বা আমলা কথা বলে, তাদের ছবিও নাম সকল দুর্নীতিবাজদের তালিকার সাথে, তেলবাজ আমলাদের সাথে, গণবিরোধী ব্যক্তিদের সাথে তালিকা করে জাতীয় প্রেসক্লাবের সামনে থুথু নিক্ষেপের জন্য স্থাপন করা হবে। অতএব, গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে জনকল্যাণে নিবেদিত থাকুন, গ্যাস-বিদ্যুৎ- তেলের দাম কমাতে নিজেদের বেতনসহ সকল সুযোগ-সুবিধা নেয়া কমিয়ে দিন, দেশের জন্য ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে স্মরণিয় বরণিয়র তালিকায় থাকুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।