শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

পুলিশের বিশেষ নজরদারিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে নিরাপদে পাসপোর্ট যাত্রীরা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ মে, ২০২৩
বেনাপোলে পুলিশের বিশেষ নজরদারিতে অবশেষে দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে চেকপোস্ট ইমিগ্রেশনে। দালাল, ছিনতাইকারী ও প্রতারক চক্র থেকে দু দেশের পাসপোর্ট যাত্রী সহ সাধারণ মানুষকে সেবা দিতেই পোর্ট থানা পুলিশ বিশেষ এ অভিযান পরিচালনা করে চলেছেন। যার ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ, পাসপোর্ট যাত্রী সহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে।
 
সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশ যাতায়াত করে থাকে। এসব পাসপোর্ট যাত্রীদের প্রতারনার মাধ্যমে দীর্ঘদিন ধরে টাকা, পার্টস, মালামাল বহনকারী ব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া হচ্ছে এমন অভিযোগে বিষয়টি গুরুত্বের সাথে দেখেন পুলিশ। 
 
তারই ফলশ্রুতিতে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার দিকনির্দেশনায় ইমিগ্রেশন চেকপোস্টে প্রতিদিন নজরদারি করছেন পুলিশের চৌকস টিম। 
 
গত কয়েক দিনের কড়া নজরদারিতে আশানুরূপ সাফল্য লাভ করাই পাসপোর্ট যাত্রীরা এখন অনেক খুশি।
 
বাংলাদেশি পাসপোর্ট যাত্রী হামিদ সরদার বলেন, কাগজ পত্রের কাজ শেষ হয়ে গেছে এখন শুধু ওপারে ঢোকার অপেক্ষা। দালাল বা প্রতারক চক্রের কারনে আমরা এতদিন যে ভাবে হয়রানির শিকার হয়েছি এখন কোন সমস্যা দেখছি না। এ বিষয়ে পুলিশের প্রতি আমরা অনেক খুশি।
 
ভারতীয় পাসপোর্ট যাত্রী শ্রী পরিতোষ সরকার বলেন, আজ কোন ঝামেলা চোখে পড়েনি। পোর্ট থানা পুলিশ যে কড়া নজরদারি ও ইমিগ্রেশনে শৃঙ্খলা ফেরাতে যেভাবে কাজ করছে সেটা সত্যিই প্রশংসনীয়। মানুষ এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।
 
বেনাপোল চেকপোস্টে ব্যবসায়ী কুরবান আলী বলেন, দীর্ঘদিন ধরে চেকপোস্টে দালাল ও প্রতারক চক্রের কারনে পাসপোর্ট যাত্রী ও সাধারণ মানুষ নাজেহাল অবস্থার মধ্যে ছিলো। পুলিশের উপস্থিতিতে এখন ইমিগ্রেশন শতভাগ দালাল ও প্রতারকদের হাত থেকে মুক্ত হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, পোর্ট এলাকাকে দালাল মুক্ত করতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।