শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমের ৮ লাখ টাকার বিদেশি সিগারেট ধ্বংস

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ মে, ২০২৩
বান্দরবানে আলীকদমের ১টি মামলার আলামত হিসেবে জব্দকৃত বিদেশি সিগারেট (সিলভার নোনো ওরিস) ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার( ১৬ মে)  বিকাল সাড়ে ৩টায় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এর উপস্থিতিতে এসব সিগারেট ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আলীকদম থানার জব্দকৃত ১টি মামলায় বিদেশি (Silver Nono Oris) ৪ হাজার সিগারেটের প্যাকেট আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য  ৮ লাখ টাকা প্রায়।
এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দীন সরকার, থানার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, কোট জি আরও বিশ্বজিৎ, কনস্টেবল সাদেক, কনস্টেবল মোসলেহ উদ্দীনও কনস্টেবল রাসেল অনেকই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।