টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির হোসেনের পিতা শামছুল হক মঙ্গলবার(১৬ মে) ভোর ৫:০০ ঘটিকায় টাঙ্গাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরুহুমের বাড়ি নাগরপুর প্রাণকেন্দ্রে দুয়াজানী গ্রামে।মরহুমের নিজ গ্রামে জানাযা শেষে সামাজিক কবর স্হানে দাফন করা হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের পিতার মৃত্যুতে নাগরপুর উপজেলা বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।