শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে অগ্নিকাণ্ডে বসতভিটা পড়ে নিঃস্ব আকবর আলী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ মে, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরের পৌর শহরের ডুবাইল ডাঙ্গাপাড়াগ্রামের মো. আকবর আলী সাধুর বাড়িতে রবিবার ভোর ছয়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাহার নিজ বসতবাড়ি পুড়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায় ভোরের দিকে ঘরের ভিতর আগুন দেখতে পায়, বাড়ি থেকে কোন কিছু বের করার আগেই সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক আকবর আলী বলেন নগদ অর্থ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ স্বর্ণলঙ্কার ও বাড়ির সকল আসবাবপত্রসহ ৮ থেকে ১০ লাখ টাকার খয় ক্ষতি হয়েছে। এতে করে আমি ও আমার পরিবার নিঃস্ব হয়ে গেছি।
গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, বাড়ির মালিক সকালের নামাজ পড়তে গিয়েছিলেন তখন তার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে পরে এলাকাবাসী ও আমাদের ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।