শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ঠিকানা’র ছাগল বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ মে, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যােগে অসহায়, বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ‘ঠিকানা’র এক হাজার দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে ৫ম দফায় ৩৫টি পরিবারকে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
ঠিকানা’র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ জেড এম সাদেকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা পদ্মা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই- লায়লা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ড. জুলহাস মিয়া, ডা. আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল। অনুষ্ঠানে ছাগল ছাড়াও একাধিক অসহায় ব্যক্তির মাঝে নগদ টাকা ও মেলাই মেশিন বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।