শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ মে, ২০২৩
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৩মে ২০২৩) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুরুল আবছার (৪৫) হারগাজা এলাকার বাসিন্দা মোঃ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে বলেন, প্রতিদিনের মত শনিবার নুরুল আবছার বাড়ির পাশে ধান ক্ষেত পাহারা দিতে যায়। এক পর্যায়ে রাত ৭টার দিকে বন্যহাতির কবলে পড়ে পদপিষ্ট নুরুল আবছার। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেইখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে লাশ নিহতের বাড়িতে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, নিহত নুরুল আবছারের ওয়ারিশদের বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।