শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নতুনধারার সকল জেলা-উপজেলায় ‘ঝাড়ু মিছিল’-এর ডাক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ মে, ২০২৩

সারাদেশের রাজনীতিকদের ক্ষমতায় আসা বা থাকার চেষ্টা আর পুলিশ-প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে সকল জেলা-উপজেলা শাখায় ৩ মাসব্যাপী ‘ঝাড়ু মিছিল’ করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-দুঃশাসনরোধে কার্যকর পদক্ষেপ-এর পরিবর্তে নিবন্ধিত ৩৯ এবং অনিবন্ধিত ৯৮ টি রাজনৈতিক দলের অধিকাংশের নেতারা ক্ষমতায় আসার বা থাকার ভাগিদার হওয়ার চেষ্টায় ব্যস্ত, অন্যদিকে দ্রব্যমূল্য কমানোর জন্য-গ্যাস-বিদ্যু- তেল-বাড়ি ও গাড়ি ভাড়া কমাতে কোন উদ্যেগ গ্রহণ না করে রাতারাতি কোটিপতি হতে ব্যস্ত প্রশাসনের কর্তাদের অপরাধ-দুর্নীতি থামানোর দাবিতে নতুনধারার এমন ব্যতিক্রমী উদ্যেগ বলে জানান নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেন, আপনারা জানেন, সারাদেশে লাগামহীনভাবে বেড়ে চলেছে ছাত্র-যুব-জনতার স্বার্থবিরোধী-দুর্নীতিময় আগ্রাসন। এই আগ্রাসন থামানোর জন্য নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে নিয়ে সংখ্যায় কম হলেও অতিতের কাফন মিছিল, তরকারি মিছিল, কাঁটা তার মিছিল, ভূখা মিছিল, চুলা মিছিল, জুতা মিছিল, হ্যারিকেন মিছিল, ব্লাকর‌্যালী, মশারী মিছিলসহ অন্যান্য কর্মসূচির চেয়ে শক্তিশালী ও পরিকল্পিতভাবে এই ‘ঝাড়ু মিছিল’ অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে ধারাবাহিকভাবে বাস্তবায়নের জন্য ৮  বিভাগে ৮ টি ‘ঝাড়ু মিছিল’ বাস্তবায়ন কমিটিও করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নতুনধারার ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী।

১ জুন ৩০ আগস্ট পর্যন্ত এই কর্মসূচিগুলোতে কেন্দ্র থেকে অংশগ্রহণ করবেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, ফজলুল হক, চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারকজানাম ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।