শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী সোনাই শেখ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ মে, ২০২৩
নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা ৫৩ বছর ধরে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গোনা  প্রতিবন্ধী সোনাই শেখ।
৫৩ বছর ধরে মানবতার জীবন যাপন করছেন সোনাই শেখ শিরোনামে বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার করলে নাম প্রকাশে অনিচ্ছু মানবতার ফেরিওয়ালা এক ব্যক্তির নজরে আসে। পরে মানবিক ঐ ব্যক্তি প্রতিবন্ধী সোনাই শেখ কে দেখতে জান।
পারিবারিক সূত্রে তিনি আরো জানতে পারেন ৫৩ বছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে এবং মাজায় আঘাত পেয়ে পঙ্গুত্ববরণ করেন সোনই শেখ। তারপর থেকে ভাঙা একটি টিনের ছাউনির মধ্যে মানবতার জীবন যাপন করে আসছেন সোনাই শেখ। মানবিক ঐ ব্যক্তি তার নিজ অর্থায়নে নতুন একটি ঘর দেয়ার প্রতিশ্রুতি দেয় সোনাই শেখ কে।
এ ঘর দেয়ার বিষয়টি বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন পাবনা পূর্ব শাখার স্বেচ্ছাসেবীরা নাম প্রকাশে অনিচ্ছুক মানবিক ঐ ব্যক্তির অর্থায়নে স্বেচ্ছাসেবীদের তদারকি ও পরিশ্রমে অল্প সময়ের মধ্যে ঘরটি নির্মাণ করে সোনাই শেখ কে উপহার দেন।
নতুন ঘর উপহার পেয়ে খুশিতে আত্মহারা সোনাই শেখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।