শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৩ পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ মে, ২০২৩

“ আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ ” স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সেসবৃন্দের আয়োজনে শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে স্লোগানের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্ট্রিলিড কোভিড-১৯ ভ্যাকসিনেশন প্রোগ্রাম এডিবি’র টিম লিডার ডা. মওলা বক্স চৌধুরী। আরো বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোঃ জাহিদ হাসান, উপজেলা নার্সিং সুপারভাইজার মোছাঃ আর্শেদা বেগম, সিনিয়র স্টাফ নার্স রঞ্জুআরা বেগম, শাহানাজ বেগম প্রমুখ। এসময় আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশে প্রতি বছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। আলোচনা সভা শেষে নার্সেস ও প্রতিষ্ঠাতা মিস ফো¬রেন্স নাইটিংগেলের ২০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।