শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পা বাধাঁ গলায় রশি অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্বার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ মে, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে পা বাধাঁ ও গলায় রশি ঝুলানো অবস্থায় মো. ইফসুব মিয়া (৬০) নামের এক চা কপি ও জুতা দোকানীর লাশ উদ্বার করা হয়েছে।
 শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজারের একটু অদুরে পুষ্টকামারি সালামের সেলোমেশিন ঘরের পাশে লাউ ঝাংলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের ইদ্দিস মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় ইউসুব। সারা দিন পংবাইজোড়া বাজারে তার নিজ দোকানে বেচাকেনা করেন। বিকেল পর্যন্ত দোকানে তাকে দেখা গেছে বলে জানিয়েছে আশ পাশের দোকানীরা। শুক্রবার সকালে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে শত শত নারী পুরুষ ভীর জমায় ঘটনা স্থলে। এ সময় সালামের সেলোমেশিন ঘরের হাউজে উপরে লাউ ঝাংলা খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের ছোট ভাই নূরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় তার ভাই ইউসুব। চারটার দিকে পংবাইজোড়া বাজারে তার সাথে ভাই ইউসুবের দেখা ও কথা হয়। এর পর আর বাড়ি ফিরেনি সে। শুক্রবার সকালে ভাইয়ের মূত্যু খবর শুনে ঘটনাস্থলে এসে সালামের সেলোমেশিন ঘরে পাশে লাউ ঝাংলা খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পান। স্বামীর মত্যু শোকে কাতর থাকায় স্ত্রীর সাথে কথা বলা সম্ভব হয়নি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি আত্ব হত্যা। পা বাধা থাকায় অবস্থা দেখে বিষয়টি সন্দেহ হচ্ছে। লাশের ময়নাতদন্ত রির্পোট পেলে বলা যাবে হত্যা না আত্ব হত্যা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।