শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে পরিবেশ দূষণের কারণে অতীষ্ঠ হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ মে, ২০২৩
গেলো কিছুদিন আগে ময়লার স্তূপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থাকা ময়লার ভাগাড় নিয়ে। পর্যটন খ্যাত দেশের শীর্ষতম এই উপজেলায় সরকারি কলেজের সামনে ময়লার ভাগাড় দেখে অনেকে সোশ্যাল মিডিয়ায় অনুভূতিও প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে শেষমেষ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রীমঙ্গল উপজেলার তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেওয়ায় একপর্যায়ে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
 বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি কলেজ সড়ক হয়ে চৌমুহনা চত্বরে আসার পর শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত পাল, উম্মে নাফিসা মাইমুনাহ, রায়হান আহমেদ, সাহেদ আহমেদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।