শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলের কাউলজানী ও ফুলকি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সুশীলনের সহযোগিতায় কাউলজানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এছাড়াও সুশীলনের টাঙ্গাইল জেলা টিম লিডার আবু হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. মোছা বিশ্বাসসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে, একইদিনে ফুলকী ইউনিয়ন পরিষদেও এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল আরিফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র উপজেলার কো-অর্ডিনেটর মাসুদ রানাসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।