শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

লামায়  স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন; সভাপতি মাইকেল, সম্পাদক আনোয়ার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ মে, ২০২৩
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, লামা উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ মে,২০২৩ ইং) লামা টাউন হলে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ-সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আ,লীগের সহ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য শেখ মাহবুবুর রহমান, লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,সহ সভাপতি বিজয় আইচ, দুই সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,মোঃ আলমগীর, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী,সম্পাদক সিং থোয়াই অং মার্মা, লামা পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বাবরসহ অনেকেই।
লামা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে সভাপতি পদে মাইকেল আইচ,সহ সভাপতি মোঃ আলমগীর, রজব আলী, মোঃ সেলিম,ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহেল, আনোয়ার কামাল মজনু  (৬ছয়) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পাশাপাশি পৌর শাখাতে সভাপতি পদে মংচাইন মার্মা,সহ সভাপতি জয়নাল আবেদীন, ও সম্পাদক ইব্রাহিম রোবেল,সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন এর নাম ঘোষণা করা হয়।
বর্ণিত কমিটিকে আগামী ১০( দশ) দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির বরাবর প্রেরণ করার জন্য বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।