শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর সদর বাজার ও যমুনা নদী ভাঙ্গন পরিদর্শন করলেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার ও যমুনায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার সকালে নাগরপুর সদর বাজার ও বিকেলের দিকে যমুনা নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহাবুর রহমান, নাগরপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া প্রমুখ। পরে উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বলরামপুর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি টিটু। যমুনা ভাঙ্গন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অসমেয় নদী ভাঙ্গন দুঃখজনক ব্যাপার। ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ের মানুষ গুলো কষ্টে মাঝে দিন যাপন করছে। ইতিমধ্যে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ীভাবে প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে। এছাড়াও যমুনা নদীর যে সকল এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে সে সকল জায়গায় ভাঙ্গন রোধে অস্থায়ী ভাবে ব্লক ও জিও ব্যাগ ফেলা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।