শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

‘মাদকদ্রব্য নিষিদ্ধ কমিশন’ গঠনের আহবান নতুনধারার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩

মাদকমুক্ত দেশ গড়ার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ৫ প্রস্তাব উপস্থাপন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী,  প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান পলাশ চন্দ্র চন্দন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলো হলো- ১. অনতিবিলম্বে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ পরিবর্তন করে ‘মাদকদ্রব্য নিষিদ্ধ কমিশন’ বাস্তবায়ন করতে হবে। ২. বর্ডার গার্ড ও সেনা বাহিনীর যৌথ টহল বৃদ্ধি করে সীমান্ত হত্যা- চোরা চালান ১০০% বন্ধ করতে হবে। ৩. ‘মাদকদ্রব্য নিষিদ্ধ বিশেষ ট্রাইবুনাল’ গঠন ও ৩ মাসের মধ্যে প্রমাণিত মাদক বিক্রেতা-ক্রেতাকে যাবজ্জীবনকারাদণ্ড প্রদানের আইন পাস করতে হবে। ৪. পুলিশ-প্রশাসনের কোন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রিতে সহায়তা করার প্রমাণ পেলে সাথে সাথে চাকুরি থেকে অব্যহতি এবং  ৩ মাসের মধ্যে ‘মাদকদ্রব্য নিষিদ্ধ বিশেষ ট্রাইবুনাল’-এর মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে।  ৫. দেশের সকল হোটেল- রেস্টুরেন্ট-বারে মাদকদ্রব্য বিক্রি নিষিদ্ধ ও মদ বিক্রি-ক্রয়-এর সকল লাইসেন্স বাতিল করতে হবে।

বিবৃতিতে মোমিন মেহেদী আরো বলেন, মদসহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে সবচেয়ে বেশি সোচ্চার নতুনধারার রাজনীতিকগণ। তারা চায় মাদকমুক্ত-মাদকাসক্তমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।