শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে জ্যৈষ্ঠের তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রকৃতিতে সৌন্দর্যের ডালি সাজিয়েছে কৃষ্ণচূড়া ফুল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩
প্রকৃতির যে দিকে তাকানো যায় গাছের সবুজ পাতা অড়াল করে দৃষ্টি কাড়ে কৃষ্ণচূড়ার লাল রঙ। টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদীর তীরে গোপালপুর পৌরসভার সামনে রাস্তায় পাশে কৃষ্ণচূড়া গাছটিতে আনাচে কানাচে ছেয়ে গেছে লাল-হলুদ রঙের কৃষ্ণচূড়া।
গ্রীষ্ম এলেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে লাল হয়ে হেসে উঠে কৃষ্ণচূড়া ফুল। চোখ ধাঁধানো কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য্য বুঝি হার মানায় ঋতুরাজকেও।
সরেজমিন গোপালপুর পৌর শহরের থানা ব্রিজ থেকেই দেখা যায, কৃষ্ণচূড়া তার লাল রঙ ছড়িয়ে পাকা রাস্তার মাথার উপর দাঁড়িয়ে আছে। দেখে মনে হয়, প্রগাঢ় ভালোবাসা নিয়ে কৃষ্ণচূড়া তার সমস্ত রং প্রকৃতির মাঝে ছড়িয়ে দিয়েছে।
জানা গেছে, কৃষ্ণচূড়া ফুল লাল ও হলুদ রঙের হয়ে থাকে। আমরা অনেকেই একে কৃষ্ণচূড়া বলে থাকি। লাল রঙের ফুলকে কৃষ্ণচূড়া ও হলুদ রঙের ফুলকে রাধাচূড়া বলা হয়। তবে হলুদ রঙের রাধাচূড়া এখন তেমন দেখা যায় না বলেই চলে।
আমাদের দেশে এপ্রিল-মে মাসে এ ফুল ফোটে। বছরের অন্য সময় এ ফুল সচরাচর চোখে পড়ে না। এপ্রিল-মে মাসে যখন গাছে নতুন পাতা বা ফুল ফোটা শুরু করে তখনই পথচারীর নজর কাড়ে মনোমুগ্ধকর এ কৃষ্ণচূড়া। উপজেলার প্রতিটা গ্রামে এখন কৃষ্ণচূড়ার শাখায় শাখায় লাল-হলুদ ফুলের সমারোহ। কৃষ্ণচূড়া গাছ খুব একটা বড় হয় না। তবে এর ডালপালা বট গাছের মতো অনেক জায়গা পর্যন্ত বিস্তৃত থাকে। পরিবেশের সৌন্দর্য বর্ধক বৃক্ষ কৃষ্ণচূড়া বর্তমানে উপজেলার রাস্তার দুই ধারে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল ও উপজেলা পরিষদের আঙ্গিনায় শোভা পাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।