শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মানুষিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩
যশোরের অভয়নগরে মানুষিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার মাগুরা( পশ্চিমপাড়া) গ্রামের মৃত- হাকিম মোল্লার ছেলে মোঃ আনোয়ার হোসেন(৪২)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে যশোর-খুলনা হাইওয়ে রোডের পাশে মহাকাল এলাকার নওয়াপাড়া ট্রের্ডাসের ড্যাম্প সংলগ্ন  হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন নিহত আনোয়ার মানুষিক ভারসাম্যহীন ভাবে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো, পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাকে ভালো করতে পারেনি, আজ এই মৃত্যুর খবর পেয়ে এখানে আমরা এসেছি। এব্যাপারে ভাঙ্গাগেট ট্রাক টার্মিনালের ব্যবসায়ী গাজী নজরুল ইসলাম জানান, নিহত আনোয়ার মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন, সে দীর্ঘদিন ট্রাক টার্মিনালে থাকতো এবং বিভিন্ন মানুষের কাছ থেকে চেয়ে খাবার খেতো মাঝে মাঝে এলাকার অনেকের বিভিন্ন কাজও করে দিতো। এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আনোয়ার নামে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে, জানা গেছে সে মানুষিক ভারসাম্যহীন ছিলো, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কি কারণে মৃত্যু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।