শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাল্য বিবাহ বন্ধ ও এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বাল্য বিবাহ বন্ধ ও এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে কিশোরীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বাল্য বিবাহকে না বলি এবং বাল্য বিবাহ মুক্ত সুখী সমৃদ্ধ সমাজ গড়ি এই শ্লোগানে সোমবার বিকেল সাড়ে ৪টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মোছাঃ খুশির নেতৃত্বে বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি এবং অনুপমা রায়ের নেতৃত্বে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় অংশগ্রহণ করেন ।
জাতীয় সংগীত পরিবেশনার পর আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মইনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ প্রমুখ।

প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে খেলায় অংশগ্রহণকারী দুই দলের কিশোরী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুন্য উপস্থিত দর্শকদের বেশ প্রসংশা কুড়িয়েছে। প্রতিদ্বদ্বিতাপূর্ন ৪৫মিনিট ব্যাপী অনুষ্ঠিত খেলায় বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির ৭নম্বর জার্সিধারী পুতুল মুর্মু একমাত্র গোলটি করেন। তবে বেশ ভালো খেলেও আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় গোল পরিশোধের ক্ষেত্রে প্রতিদ্বদ্বি দলের রক্ষণ কাছে বেশ অসহায় হয়ে পড়েছিল। ফলে ১-০গোলে পরাজয় করে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঠ ছাড়তে হয়।

অনুষ্ঠিত খেলাটি বেশ দক্ষতার সাথে পরিচালনা করেন মোঃ নুরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মোঃ মাহাবুল আলম কাজল এবং মোঃ জাহিদুল ইসলাম।

শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় প্রচুর পরিমানে নারী দর্শকসহ খেলোয়াড়বৃন্দের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।