শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় পৃথক বন্য হাতি ও বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩
বান্দরবান জেলার লামায় বন্যহাতি আক্রমণে ফাঁসিয়াখালী ইউনিয়নে কুমারী চাককাটা গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে নিহত আকতার হোসেন (৩৮)। (সোমবার (৮ মে) ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুমারী চাককাটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী রোকসানা বেগম বলেন, রাত ২টা ৩০ মিনিটে ১টি বন্য হাতির পাল এসে বাড়ির উঠানে আম গাছ থেকে আম খেতে থাকে। হাতির উপস্থিতি টের পেয়ে নিহত আকতার হোসেন হাতি তাড়াতে ঘর থেকে বের হয়। এসময় ১টি দাঁতালো বড় বন্য হাতির তাকে তাড়া করে। পরে পাশের আব্দুল সালামের বাড়ির দক্ষিণ পাশে জমিতে ফেলে ধারালো দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে স্বজন ও এলাকার লোকজন তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে লামা সরকারি হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে। রক্তাক্ত লাশের পিঠে ও গলায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়া হাতি ও মানুষের দ্বন্দ নিরসনে বন বিভাগের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে এবং অব্যাহত রয়েছে।
এদিকে আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মৃত নুর আহমদের পুত্র ফরিদুল আলম(৩৭) আম পাড়তে গাছে উঠলে ৩৩ হাজার কেবির বিদ্যুৎতের তারে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম চেীধুরী জানান, ২টি আকস্মিক মৃত্যুর খবর পেয়েছি, লাশের প্রাথমিক সুরতহাল করার জন্য উপ-পরিদর্শক অলি আহাদকে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।