শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে উপজেলা চেয়ারম্যান কাজী অলিদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে ভূমিদস্যু ও বালু খেকো কর্তৃক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী অলিদ ইসলামকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরআগে সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার কাশিলে ভূমিদস্যু ও বালু খেকো বিএনপি নেতা কাজী বাদল তার লোক দিয়ে গত ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সেখানে কাজী অলিদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অপপ্রচার চালানো হয়। এছাড়াও তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। রহস্যজনক কারণে আওয়ামী লীগের শীর্ষপর্যায়ে একটি গ্রæপ সহযোগিতা করায় বিএনপি নেতা কাজী বাদল শক্ত অবস্থানে রয়েছে। কাজী বাদল শক্ত অবস্থানে থাকায় প্রাণনাশের হুমকির পর থেকে কাজী অলিদ ইসলাম আতঙ্কে রয়েছেন। তিন ফসলি জমি বিনষ্ট করে ‘লেক ভিউ’ নামীয় একটি ভুয়া প্রজেক্টের বিরোধিতা করায় তার উপর হামলা হলে আওয়ামী লীগের শীর্ষপর্যায়েরসহ পাঁচজনকে দায়ী করবেন বলে সংবাদ সম্মেলনে জানান।
স্থানীয়রা জানান, উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা ব্রিজ ঘেঁষে ঝিনাই নদী থেকে বাংলা ড্রেজার ও সায়ের মৌজা থেকে অবৈধভাবে শতাধিক একর ৩ ফসলি জমির মাটি কেটে বটতলায় চায়না প্রজেক্ট ও বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বিএনপি নেতা কাজী বাদল। কাজী বাদল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলামের ভাই। কাজী বাদলের ভয়ে কেউ প্রতিবাদ করতে নারাজ। অল্প টাকার মাধ্যমে কাজী বাদল শতাধিক একর তিন ফসলি জমি কিনে চায়না প্রজেষ্ট ও লেক ভিউয়ের নাম করে প্রকাশ্য বাংলা ড্রেজার ও  ভেক্যু দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের মহোৎসব চললেও প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।  এসময় উপস্থিত ছিলেন কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সফিউল আরিফিন খানশুর সুজন, পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলালসহ অন্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।