শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার উত্তর কোলাপাড়া উপ-নূষ্ঠানিক প্রাথঃ বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মে, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলার উত্তর কোলাপাড়া উপ-নূষ্ঠানিক প্রাথঃ বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ মে সোমবার সকাল ১০ টার সময় হতে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মুরাদ হোসেন।
সাপাহার প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিউর রহমান।
এ সময় ইউপি সদস্য আফজাল হোসেন, নাজমা আক্তার, প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির ইসমাইল হোসেন ও মিজানুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে সরকারী কোনো সুযোগ সুবিধা, বেতন ভাতা না থাকার পরও এলাকার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ও শিক্ষিকাদের মহতি উদ্যোগে ব্যক্তিগতভাবে ওই এলাকার অনেকগুলো শিশুকে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। যার প্রেক্ষিতে কোমলমতি শিশুদের উৎসাহিত করতে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় ওই গ্রাম থেকে এলাকার তিন কিলোমিটার এর মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই এমনটি দাবি করে একটি বিদ্যালয় সরকারিভাবে কামনা করেছে সর্বসাধারণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।