শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জেলা প্রশাসকের সাথে সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ মে, ২০২৩

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখার নবগঠিত কমিটির তালিকা জমা ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। রবিবার (৭ মে) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপন এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে নবগঠিত কমিটির তালিকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারাত) মিলন চাকমা, সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল খান, কোষাধ্যক্ষ মো: বাবুল মিনা, প্রচার সম্পাদক মো: নুরুজ্জামান প্রমুখ। এসময় জেলা প্রশাসক সংস্থার নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে অভিনন্দন জানান এবং কুশলাদি বিনিময় করেন নেতৃবৃন্দ জেলা প্রশাসককেও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংস্থার কার্যালয় পরিদর্শণের আমন্ত্রণ জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।