শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে রোগাক্রান্ত হতদরিদ্র সাহানাজের খবর কেউ রাখেনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ মে, ২০২৩

যশোরের সদর উপজেলার গাইদগাছী শেখপাড়া গ্রামের ইউনুস আলি মোড়লের মেয়ে রোগাক্রান্ত সাহানাজ বেগম(৩৮) নামের এক হতদরিদ্র, অসহায় নারীর করুন অবস্থার খোঁজ কেউ রাখেনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে এমন অবহেলায় পড়ে থাকা একজন রোগাক্রান্ত অসহায় নারীর কি অপরাধ?

সরেজমিনে দেখা যায়, ঐ নারী দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আনুমানিক গত ১০ বছর আগে দুই পায়ে গ্যাংগ্রিন হয় এবং ৪ বছর আগে স্ট্রোক করে চিকিৎসার অভাবে পড়ে আছে হতদরিদ্র পিতা ইউনুস আলি মোড়লের বারান্দায়। তথ্য অনুসন্ধানে আরোও জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ঘোষণাকৃত গরীব অসহায় পরিবারদের বিভিন্ন অনুদান চলমান থাকলেও এপর্যন্ত ঐ নারীসহ পরিবারটি সকল অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিসহ চেয়ারম্যান, ইউপি সদস্য, কেউ ঐ নারীর খোঁজ খবর রাখেননি। ভূমিহীন, অসহায় ঐ নারীর পিতা ইউনুস আলী স্থানীয় বসুন্দিয়া বাজারে তরকারি বিক্রি করতেন, মেয়ের ঐ অবস্থার কারণে চিকিৎসা খরচ যোগাতে সে তরকারির দোকানও আর নেই। এই অবস্থায় হতদরিদ্র নারীসহ পরিবারটি রয়েছে চরম বিপদে। জানা গেছে ঐ নারীর আনুঃ ২০ বছর আগে বিয়ে হয়, সেই স্বামীও তাকে ছেড়ে কোথায় চলে গেছে। তার পিতা ইউনুস আলি মোড়ল কান্না জড়িত কন্ঠে বলেন, আমি মেয়েটিকে নিয়ে চরম বিপদে আছি, সমাজের কেউ আমার মেয়ের খবর রাখেনা, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানাই, আমার মেয়েকে বাঁচাতে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, আপনারা সহযোগিতা করলে আমিসহ আমার মেয়ে প্রাণে বাঁচতে পারবো, আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন।

এবিষয়ে ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল বলেন, আমার ইউনিয়নে এমন ঘটনা আমার জানা নেই, তবে যখন জানতে পারলাম আমি খবর নিব এবং সকল প্রকার সহযোগিতা করবো।

হতদরিদ্র অসহায় নারীর চিকিৎসায় মানবিক সাহায্য করার বিশেষ আবেদন করেছেন পিতা ইউনুস আলী মোড়ল। সাহায্য পাঠানোর বিকাশ পার্সোনাল নম্বরঃ-০১৭৫৩১৭১০২০।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।