টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তী ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৬ মে) সকালে কুটুমবাড়ি রেস্টুরেন্টে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম রঙ্গুর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেনের সঞ্চালনায় এ প্রবীণ নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তী ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিয়াজ উদ্দিন তালুকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ।
এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এডভোকেট রবিউল ইসলাম লেবু,মোঃ আবুল কাশেম, আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান কিসলু ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর আ.লীগের প্রবীণ নেতৃবৃন্দ ও নাগরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।