শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বাড়ীঘরে হামলা অগ্নিসংযোগ নগদ টাকা ও মালামাল লুট

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে একটি নারী সংক্রান্ত মারামারির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা বাড়ীঘরে সশস্ত্র হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে নগদ সহ প্রায় ২০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
প্রাপ্ত অভিযোগ ও সরজমিনে পরিদর্শনে জানাগেছে, গত সোমবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে সুনু ব্যাপারী ও হিরাম মাষ্টারের বাড়ীতে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের সুবার খাঁ, ফরজুল, সাদেক, কাদির ও রুবেলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল অতর্কিত হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণলংকার ও ৪টি হালের গরু সহ প্রায় আনুমানিক ২০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় হামলাকারীরা ১টি গোয়াল ঘর সহ ও ১টি খড়ের পুঞ্জিতে আগুন ধরিয়ে দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। পুলিশ সার্বক্ষণিক এলাকার পরিস্থিতি পর্যবেণ করছে। এলাকাবাসীরা জানান, বর্তমানে উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনাভাব বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।