শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বেড়েছে ফিল্টার নেটের চাহিদা, ব্যবহার হচ্ছে ধান শুকানো কাজে

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ মে, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে ফিল্টার নেট এর চাহিদা বেড়ে গেছে, কৃষকদের স্বপ্ন ধান কাটার সাথে সাথেই ধান শুকানো নিয়ে দুশ্চিন্তায় থাকে কৃষকরা, দিন পরিবর্তনের সাথে সাথে আধুনিক পদ্ধতিতে ধান শুকানো পদ্ধতি বেরিয়ে আসছে।
তাই কৃষকরা ফিল্টার নেট দিয়ে ধান শুকানোর কাজে ব্যবহারে করে থাকে, তাতেই এর চাহিদা অনেক বেড়ে গেছে। এই ফিল্টার নেট ভিন্ন ভিন্ন কাজে লাগলেও ধানের কাটার সময় এর চাহিদা দ্বিগুণ হয়ে যায়।
আলমনগর গ্রামের কৃষক মো. আজহার বলেন আগে আমরা চড়ায় মাঠে ধান শুকাতাম, এখন ফিল্টার নেট ব্যবহার করে ধান শুকানো হয়, এ নেট ব্যবহার করে ধান শুখালে ধানে কোন প্রকার ময়লা থাকে না। ধানের দামও বেশি পাওয়া যায়।
ফিল্টার নেট ব্যবসায়ী মো. শাহিন হোসেন এর সাথে কথা বলে জানা যায় ধান কাটার সময়  নেটের চাহিদা অনেক বেড়ে যায়, সাথে সাথে দাম ও বান্ডিলে প্রতি ১০০ থেকে ২০০ টাকা বেড়ে যায়, তবে ধান কাটার মৌসুমে নেটের চাহিদা অনেক বেশি।
দর্জি সাইদুর রহমান ৪০ বছর ধরে মশারি ধান শুকানোর ত্রিপাল ও নেটের চট্টি সেলাই করে আসছি। এ দিয়ে আমার সংসার চলে , তবে ধানের সময় এলে আমাদের দম দম ফালানোর সময় থাকে না, প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করে থাকে, অন্যান্য সময় তুলনায় অনেক কম হয়ে থাকে।
ফিল্টার নোট নেট দিয়ে চট্টি বানানো এক দর্জি শাকিল মন্ডল বলেন ১৪/ ১৫ ১৫ বছর ধরে দর্জি কাজ করে আসছি, ধানের মৌসুম আসলে প্রতিদিনের ২০ থেকে ২৫ টি চোরটি সেলাই করা যায়, তাতে মজুরি আসে ২০০০ থেকে ২৫০০ টাকা। তবে বর্তমানে এই বাড়তি আয় দিয়ে আমাদের সংসারের বাড়তি কাজ করতে পারি আমরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।