শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রভাবশালী চোর সিন্ডিকেটের দৌরাত্মে ব্যবসায়ী মহলে আতংক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ মে, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য নগর খ্যাত নওয়াপাড়ায় প্রভাবশালী একাধিক চোর সিন্ডিকেটের দৌরাত্মে ব্যবসায়ী মহল আতংকে রয়েছে। জানা গেছে, গত বেশকিছু দিন ধরে সার, কয়লা চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। ফলে ব্যবসায়ী মহল চিন্তিত হয়ে পড়েছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, শিল্প বাণিজ্য নগর নওয়াপাড়ার বিভিন্ন ব্যবসায়ীরা কয়লা, সার, ভুট্টা, গমসহ বিভিন্ন মালামাল বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে, সে সব মালামাল বিভিন্ন ঘাট ও গোডাউনে মজুদ রেখে বিক্রি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। ফলে এই অঞ্চলে হাজার হাজার মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্থ করতে একশ্রেণীর অসাধু চোর সিন্ডিকেট বিভিন্ন ঘাট গোডাউন থেকে মালামাল চুরির সাথে জড়িয়ে পড়েছে। ফলে ব্যবসায়ীরা রয়েছে চরম আতংকে। নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা করি আর রাতের আধারে চুরি হয়ে গেলে আমাদের ব্যবসা করা দায় হয়ে পড়বে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ঐ সব চোর সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গভীর রাতে বিভিন্ন ঘাট ও গোডাউনে চুরি করে থাকে। তাদের সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন জাহাজ কার্গোর মাস্টারসহ কর্মচারিরা। আরও জানা গেছে, ঐ সব চোর সিন্ডিকেটের রয়েছে রাজনৈতিক ও স্থানীয় কিছু অসাধু বড় ভাইদের ছত্রছায়ায় চোর সিন্ডিকেট নির্ভয়ে চুরি সংগঠিত করে থাকে। অন্যদিকে ঐ সব চোর সিন্ডিকেটের সদস্যদের মধ্যে দু’একজন আইনের আওতায় আসলেও আসল রাঘববোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।  ঐ সকল চোর সিন্ডিকেটের সাথে কিছু অসাধু ব্যবসায়ীরাও জড়িত রয়েছে যারা ভূঁইফোড় আকারে নওয়াপাড়া বাজারে ঘরভাড়া নিয়ে বিভিন্ন নামে সাইনবোর্ড টানিয়ে মালামাল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। ফলে মুলধারার আমদানিকারক ব্যবসায়ীরা রয়েছে চরম বিপাকে।
ব্যবসায়ীরা ও সচেতন মহলের দাবি, অনতিবিলম্বে ঐ সব চোর সিন্ডিকেটের সদস্যসহ যারা জড়িয়ে পড়ছে, বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনসহ কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।