শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ১৮

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ মে, ২০২৩
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার ভোর থেকে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ৫জন সাজাপ্রাপ্ত আসামী সহ সর্বমোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
গ্রেফতার আসামীরা হলো, মৃত সমছের মোড়লের ছেলে আনোয়ার হোসেন, মৃত ইমাম বক্সের ছেলে মোঃ আব্দুল্লা, মৃত আহাদ আলীর মেয়ে মোছাঃ মিলি খাতুন (২৫), মৃত বিল্লাহ হোসেনের ছেলে ইসহাক আলী(৩৯), মৃত খবির খাঁ এর ছেলে মো. মহসীন কবির, মৃত হযরত মোল্যার ছেলে মো. অজিত মোল্যা, মৃত ইবাদত মোড়লের ছেলে মো. শাহজামাল, আঃ মান্নান এর ছেলে মো. মোসলেম উদ্দিন, হযরত আলীর ছেলে ইউনুচ আলী (২৮), মৃত লুৎফর রহমানের ছেলে আঃ হান্না (৫০), সোহেলের স্ত্রী মোছাঃ অনন্যা খাতুন (২৫), আঃ সাত্তার এর ছেলে মো. দুদু মিয়া, মৃত নজরুল বিশ্বাসের ছেলে মো. মোমিনুর বিশ্বাস, মৃত হারুন-অর-রশিদ এর ছেলে শাহরিয়ার দিপু, নোয়াব আলীর ছেলে শাহীন খাঁ, মৃত আলী আকবর এর ছেলে মো. আমিনুর ইসলাম (নেদা), আব্দুল রাজ্জাক এর ছেলে মো. শিমুল হোসেন (২৩), আব্দুস সালাম এর ছেলে মো. আশিক (২৬)।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলার সর্বমোট ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।