শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ অনিবার্য-মনোরঞ্জন শীল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ মে, ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ অনিবার্য এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। প্রতিটি ধর্মের উৎসব এখানে সার্বজনীনভাবে উদযাপিত হয়। ধর্ম যার যার,উৎসব সবার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। তিনি তার স্বপ্ন পূরণে কাজ করেছেন আজীবন। বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক, উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের কাজ চলমান রয়েছে। সকল ধর্মের, সকল মানুষের অধিকার আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত।
শুক্রবার (৫ মে ২০২৩) দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন এর উদ্বোধনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডিসি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।