শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ মে, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার সরকারি হাসপাতাল গেট সংলগ্ন রাব্বি মেডিকেল  কনফারেন্স হলে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ মে) বিকেলে এসভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠান আয়োজন করেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন আরটিএ, অভয়নগর। এসময় বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সুনীল কুমার দাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। ওই সভায় অভয়নগরের ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. শেখ কেরামত আলী, যশোর জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা. এম এ গফুর, নওয়াপাড়া মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুর রউফ প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম কবি ফজল মোবারকের সন্তান বীরপুত্র ফজল রাব্বি সুজন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও কবি প্রয়াত নাজমুল হকের সন্তান বীরপুত্র কবি নাঈম নাজমুল, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রণবেশ সুরের সন্তান বীরপুত্র পার্থ প্রতীম সুর, বীর মুক্তিযোদ্ধা কবিরত্ন ডা. সেখ নূর মহম্মাদের অনুজ গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার প্রভাষক ও ভৈরব সাংস্কৃতি কেন্দ্রের নির্বাহী সম্পাদক কবি বিলাল মাহিনী, এস এম ফারুক হোসেন, কওসার আলী প্রমুখ। যাদের সংবর্ধনা দেওয়া হলো, তাঁরা হলেন, কবি ফজল মোবারক, মো. ওসমান গনি, মরহুম মিজানুর রহমান লাভলু, আনোয়ারা বেগম, মরহুম আ. হামিদ ফারাজী, মরহুম শাহাদাৎ হোসেন, কবি সাদিক আজগর, প্রয়াত হরেন্দ্রনাথ হালদার, বীর মুক্তিযোদ্ধা নীলকণ্ঠ চ্যাটার্জি, তাপস কুমার কুণ্ডু, মাহবুব হোসেন, মকবুল হোসেন, ডা. শেখ কেরামত আলী, এ এস এম শাহাবুদ্দিন, নিজাম উদ্দীন আহমেদ, শিবু সাহা, নিমাই বোস, ডা. সেখ আবুল কালাম, মরহুমা খাদিজা পারভীন, হাজী হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা প্রনাবেশ সুর, ভোলানাথ, বীর মুক্তিযোদ্ধা অরবীন্দ বৈরাগি, গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা কবি নাজমুল হক, শেখ হাশেম আলী, কাওছার আলী, প্রকাশ বৈদ্য সৈকত, ধলু মল্লিক, বীর মুক্তিযোদ্ধা কবিরত্ন ডা সেখ নূর মহম্মদ, কবি বিলাল মাহিনী, বীর মুক্তিযোদ্ধা সাথী পারভীন, দিলিপ কুমার সাহা, এস এম ফারুক হোসেন, সুবিমল কান্তি দাস, দুলাল নন্দী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।