শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ধারাবাহিক সাফল্য এসআই রাজুর, পলাশবাড়ীতে ৯০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ৯০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী’র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রাজু ইসলাম এর নেতৃত্বে ৪ মে বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী চেকিং ডিউটি করা হয় ৷ এ সময় রংপুর টু বগুড়াগামী “আলম এন্টারপ্রাইজ” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃনং- রংপুর-ব- ১৪-৫৬৮১, থামিয়ে চেকিং করাকালে আসামী ১।মোঃ সোহেল রানা সাব্বির ওরফে রাসেল (২৮), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা- মোছাঃ রেখা খাতুন, সাং-মারাধার, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁও ২। মোঃ রবিউল ইসলাম (২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-মারাধার পূর্বপাড়া, থানা-হরিপুর, জেলা-ঠা্কুরগাঁও দ্বয়ের হেফাজত হতে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০৯, তারিখ-
০৪/০৫/২৩, ধারা-৩৬(১) এর১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।