শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ভূট্টোর উপর মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম ও  বাণিজ্যর  সংবাদ পরিবেশন করায়  জিটিভির জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভূট্টোর বিরুদ্ধে  মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সহ-সভাপতি জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা বাবুল, সদস্য সচিব ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,‌ এ্যাড. ইন্দ্রনাথ রায়, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সিনিয়র সাংবাদিক এস এম জসীম উদ্দীনসহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা ও সদস্য সহ অন্যান্যরা।
বক্তারা সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ ও ঘুষ বাণিজ্য নিয়ে সম্প্রতি গাজী টিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো  যে সংবাদ পরিবেশন করেছেন সেটি উল্লেখ্য করে বলেন,মামলা দিয়ে  সাংবাদিকদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে প্রধান শিক্ষকের আরো অনিয়ম দুর্নীতির সংবাদ তুলে ধরার হুশিয়ারী দেওয়া হয়।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জিটিভির  ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর উপর ২৮ এপ্রিল প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।