শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

পাচারকারীদের কবলে অভয়নগরের মেয়ে খাদিজা, অসহায় মা যে কোন ভাবে মেয়েটিকে ফেরত চাই

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

যশোরের অভয়নগরের মেয়ে খাদিজা খাতুন(২২)  পাচারকারীদের কবলে, অসহায় মা,বাবা যে কোন উপায়ে মেয়েকে ফেরত পেতে চাই। সরেজমিনে জানা গেছে, প্রাই তিনমাস আগে উপজেলার গুয়াখোলা (প্রফেসরপাড়া) এলাকার ইউনুস শেখের মেয়ে খাদিজাকে কেবা কারা পরিবারের অগোচরে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। ওই অসহায় গরীব পরিবারের সবাই বিভিন্ন স্থানে খোঁজ করে খাদিজার কোন সন্ধান না পেয়ে খুবই অসহায় হয়ে পড়ে। হঠাৎ গত ১২ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে খাদিজার মায়ের মোবাইল ০১৯০৮২০১৬৮৪ [১] নম্বরে হৃদয় নামে এক ব্যক্তি +৯১৪১১৬৬২৭৭৯৪ [২] নম্বর থেকে ফোন করে জানান, যে আপনার মেয়ে ভারতে আছে সে এখন ভারতের দমদম কারাগারে আছে। এমন খবর পেয়ে অসহায় গরীব মা সন্তান খাদিজার জন্য পাগল প্রাই হয়ে পড়েছে। এবিষয়ে ভুক্তভোগী মেয়েটির মা নাছিমা বেগম বাদি হয়ে, অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করলেও সে অভিযোগ আলোর মুখ দেখেনি বলে জানা যায়। অন্যদিকে খাদিজার মা বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে, মেয়েকে ভারত থেকে ফেরত আনার মতো ক্ষমতা ওই পরিবারের নেই। এবিষয়ে পাচার হয়ে যাওয়া মেয়েটির মা কান্না জড়িত কন্ঠে বাংলাদেশ সকল মানবাধিকার সংগঠন গুলোকে তার মেয়েকে পাচারকারীদের কবল থেকে উদ্ধার করতে, এগিয়ে আসার জন্য আহবান জানিয়ে কান্নায় ভেঙে পড়ে। এবিষয়ে অভয়নগর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, অভিযোগ অনেক আগে হয়েছে, কিন্তু মেয়েটি ভারত পাচার হয়ে গেছে, যে কারনে কিছুই করতে পারছিনা, তা ছাড়া কারা মেয়েটিকে পাচার করলো সে বিষয়ে আসামিদের নাম না পেলে কিছুই করা সম্ভব হচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।