শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে চৈক্ষ্যং বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে,২০২৩ ইং) সন্ধ্যার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো– রেপারপাড়ি বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে রিফাতুল ইসলাম (৭) ও মনির আহমদের আড়াই বছর বয়সী ছেলে ফজলুল করিম ফাইজাম।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রিফাতুল  ইসলামও ফাইজাম বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে খেলারচ্ছলে বিদ্যুতায়িত মোটর সংযোগের সাথে স্পৃষ্ট হয়ে গুরুরতর আহত হয় তারা। পরে স্বজনরা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মৃত্যু হয় বলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের দায়িত্বরত চিকিৎসক ছলিমা খানম রুপা জানিয়েছেন।
এ ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থল আলীকদম উপজেলায় হওয়ায় বিষয়টি আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জকে জানান হয়েছে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।