শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ মে, ২০২৩
১৬ তম বর্ষ উপলক্ষে ও  জীবের মুক্তি ও বিশ্বশান্তিকল্পে দিনাজপুরের বীরগঞ্জে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী  হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের অষ্টকালীন নীলা কীর্তন। পৌরশহরের ৭নং ওয়ার্ডের বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির উদ্যোগে সোমবার  (১মে ২০২৩)  শ্রীমদভগবদগীতা পাঠ, শুভ ও মঙ্গলঘট স্থাপন ও কীর্তন সহকারে অধিবাস মাধ্যমে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। (২.৩ ও ৪ মে ২০২৩,) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অরুনোদয়কাল হইতে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। এদিকে উৎসব চলাকালে প্রতিদিনই  অসংখ্য ভক্তের সমাগম ঘটে। এছাড়া উৎসব উপলক্ষে এখানে একটি ছোট মেলার আয়োজন এবং ইলেকট্রনিক ও প্রিন্টা মিডিয়াদের জন্য রয়েছে অফিস কর্ণার। উল্লেখ যে, উক্ত অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করছেন কুমিল্লা থেকে আগত শ্রীশ্রী বেদবাণী  সম্প্রদায়, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায় ( নেত্রকোণা), শ্রীশ্রী বীণাপানি সম্প্রদায় (গোপালগঞ্জ) দিপু শ্রী সম্প্রদায়(  কুমিল্লা), গৌর নিত্যান্দ সম্প্রদায়  পঞ্চগড় ও  শ্রী কৃষ্ণ সুদামা সম্প্রদায় (পুরুষ)  স্বাগতিক দল। আগামী শুক্রবার অরুণোদয় কাল হইতে অষ্টকালীন লীলাকীত’ন পরিবেশন করবেন  শ্রীমতি কৃষ্ণা পাল – (যশোর) , অঞ্জলি সরকার(সাতক্ষীরা),তন্ময় দাস -(ফরিদপুর)।  ( ৫ মে ২০২৩) শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এর  এর মাধ্যমে সমাপ্তি হবে এ অনুষ্ঠানের ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।