শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি পুলিশ সুপারের সাথে জেলা সাংবাদিক সংস্থার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ মে, ২০২৩
 ঝালকাঠি জেলা সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) বিকাল ৩ টায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর সাথে তার কার্যালয়ে সংস্থার সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান ও সদস্য মোঃ রিয়াজ মোর্শেদ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম, সদর থানার ওসি মোঃ নাসির উদ্দিন সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ও সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের নানা বিষয়ে আলাপ আলোচনা হয়। এসময় জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে পুলিশ সুপার অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সংস্থার উপস্থিত নেতৃবৃন্দও পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।